১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বিধবাকে ধর্ষণের অভিযোগ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Print

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কম্বল দেওয়ার কথা বলে বিধবাকে ধর্ষণের অভিযোগ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবা নারীকে (৪৭) ধর্ষণের অভিযোগ উঠেছে কাউছার (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত কাউছার স্থানীয়ভাবে জামায়াতের সমর্থক হিসেবে পরিচিত।
রোববার (১৮ জানুয়ারি) রাতে ভুক্তভোগী নারী অভিযুক্ত কাউছারকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত মো. কাউছার চরকাঁকড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মোশারফ হোসেন ওরফে আবুল হাশেমের ছেলে। ভুক্তভোগী নারীও একই এলাকার বাসিন্দা।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে অভিযুক্ত কাউছার একটি সংস্থার মাধ্যমে ওই নারীর টয়লেট নির্মাণের জন্য ১০টি রিংয়ের ব্যবস্থা করে দেন। পরে গত ২৭ ডিসেম্বর তিনি ফোন করে শীতের কম্বল নেওয়ার কথা বলে ওই নারীকে তার বাড়িতে আসতে বলেন। পরদিন (২৮ ডিসেম্বর) সকালে কম্বল নিতে কাউছারের বাড়িতে গেলে তিনি ওই নারীকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগী নারী অভিযোগে বলেন, ঘটনার পর কাউছার বিষয়টি কাউকে জানালে তাকে এবং তার ২০ বছর বয়সী মেয়েকে হত্যা করার হুমকি দেন। প্রাণভয়ে তিনি এতদিন চুপ ছিলেন। বর্তমানে তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. কাউছার দাবি করেন, তিনি জামায়াতের একজন সক্রিয় সমর্থক এবং আসন্ন নির্বাচনে নোয়াখালী–৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী বেলায়েত হোসেনের পক্ষে কাজ করায় একটি কুচক্রী মহল ওই নারীকে ব্যবহার করে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে।
এ বিষয়ে চরকাঁকড়া ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. শরফুদ্দিন সৌরভ বলেন, কাউছার জামায়াতের সমর্থক হিসেবে পরিচিত। বিষয়টি দলীয়ভাবে তদন্ত করে দেখা হবে। অভিযুক্ত দোষী প্রমাণিত হলে তার বিচার নিশ্চিত করা হবে। আর অভিযোগ মিথ্যা হলে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি ‍শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

আরো খবর

বিভাগীয় সংবাদ